Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Celebrity Buzz: কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বরে কাজল, নতুন ছবির ইঙ্গিত নাকি ব্যক্তিগত সফর?

Kajol Visits Dakshineswar Kali Temple
Kajol Visits Dakshineswar Kali Temple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রথযাত্রার পরদিনই কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড অভিনেত্রী কাজলকে। শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড পোশাকে মন্দিরে পৌঁছন তিনি। হাতে ছিল পুজোর ডালা, চোখে সানগ্লাস। অভিনেত্রীকে সামনে থেকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি মন্দিরে প্রবেশ করে মা কালীর পুজো সেরে কিছুক্ষণ পরেই ফিরে যান।

বৃহস্পতিবার, রথযাত্রার দিনই কলকাতায় পৌঁছেছিলেন কাজল। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেও সফরের উদ্দেশ্য নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বরং হাসিমুখেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান। এরপর শুক্রবার সকালে তাঁর দক্ষিণেশ্বর দর্শন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনুরাগীদের একাংশের ধারণা, খুব শীঘ্রই হয়তো নতুন কোনও ছবি বা বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে কাজল বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।


তবে দক্ষিণেশ্বরের সঙ্গে কাজলের সম্পর্ক নতুন নয়। কলকাতায় এলেই সুযোগ পেলে তিনি মা কালীর আশীর্বাদ নিতে এই মন্দিরে আসেন। অতীতেও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে দক্ষিণেশ্বরে দেখা গিয়েছে। ফলে এবারের সফরেও তিনি নিজের দীর্ঘদিনের সেই আধ্যাত্মিক রীতিই বজায় রাখলেন বলেই মনে করছেন অনেকে। 

You might also like!