Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

5 days ago

Rajinikanth Inspires: সততার সম্মানে থালাইভা-সাফাই কর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার রজনীকান্তের

Superstar Rajinikanth met sanitation worker Padma
Superstar Rajinikanth met sanitation worker Padma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পর্দায় তিনি সুপারস্টার, কিন্তু পর্দার বাইরে মানুষের মন জয়ের ক্ষেত্রে আজও রজনীকান্ত অপ্রতিদ্বন্দ্বী। ফের একবার তাঁর মানবিকতার উদাহরণ সামনে এল। সম্প্রতি চেন্নাইয়ের এক সাফাই কর্মীর সততা ও দায়িত্ববোধে মুগ্ধ হয়ে তাঁকে নিজের পয়েস গার্ডেনের বাসভবনে ডেকে পাঠান থালাইভা। সেখানেই ওই কর্মীর হাতে তুলে দেন একটি সোনার হার।

ঘটনাটি কী? জানা গিয়েছে, চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওই সাফাই কর্মী নিয়মিত রজনীকান্তের বাড়ির সংলগ্ন এলাকায় কাজ করেন। একদিন দায়িত্ব পালনকালে তিনি রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান। ব্যাগের ভিতরে ছিল ৪৫টি সোনার গয়না, যার আনুমানিক মূল্য কোটি টাকার কাছাকাছি। বিপুল লোভের সুযোগ থাকা সত্ত্বেও এক মুহূর্তের জন্যও বিচলিত হননি তিনি। সঙ্গে সঙ্গে ব্যাগটি যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।


এই সততার খবর রজনীকান্তের কানে পৌঁছাতেই তিনি আর দেরি করেননি। টি নগরের স্যানিটেশন কর্মী পদ্মাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান অভিনেতা। অভাবের সংসারে থেকেও এমন মূল্যবোধ ধরে রাখাকে বিরল বলেই মনে করেন থালাইভা। সেই কারণেই তাঁকে সম্মান জানাতে নিজের হাতে সোনার হার পরিয়ে দেন রজনীকান্ত। শুধু উপহার দিয়েই দায়িত্ব শেষ করেননি অভিনেতা। বেশ কিছুক্ষণ ধরে পদ্মার সঙ্গে কথা বলেন, তাঁর পরিবারের খোঁজখবর নেন। দু’জনের হাসিমুখের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে। ভক্তদের একাংশ লিখেছেন, “এই কারণেই তিনি শুধু সুপারস্টার নন, ভগবান।” কারও মতে, রজনীকান্তের আসল আভিজাত্য লুকিয়ে আছে তাঁর হৃদয়ে। এই ঘটনাকে অনেকেই নিছক একটি উপহার নয়, বরং সমাজের জন্য এক বড় বার্তা হিসেবেই দেখছেন। কাজের ধরন যাই হোক না কেন, সততা ও নৈতিকতার মর্যাদা যে সবার ঊর্ধ্বে—রজনীকান্ত তা আরও একবার প্রমাণ করে দিলেন।

প্রসঙ্গত, বর্তমানে নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত রজনীকান্ত। ২০২৩ সালের হিট ছবির এই সিকুয়েলে তাঁর সঙ্গে অভিনয় করছেন রম্যা কৃষ্ণান, মোহনলাল ও শিবা রাজকুমার।  


You might also like!