Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Entertainment

3 months ago

Prem Chopra Health Update: হাসপাতালে ভর্তি অসুস্থ অভিনেতা প্রেম চোপড়া, অবস্থা স্থিতিশীল

Veteran Bollywood actor Prem Chopra
Veteran Bollywood actor Prem Chopra

 

মুম্বই, ১১ নভেম্বর : ধর্মেন্দ্রর অসুস্থতার মাঝেই ফের আর এক বর্ষীয়ান অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি মঙ্গলবার স্থিতিশীল। তবে এখনই প্রেম চোপড়ার অসুস্থতা নিয়ে আর কোনওরকম তথ্য প্রকাশ করতে নারাজ তাঁর পরিবার।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেম চোপড়া। সোমবার আচমকাই প্রবীণ অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়। প্রেম চোপড়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ দেখা দেয় বলিউডে। প্রেম চোপড়ার পরিবারের তরফে জানানো হয়, অভিনেতাকে রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম চোপড়া। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি।

You might also like!