Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Entertainment

2 months ago

KIFF 2025 WINNER LIST: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবনকৃতী সম্মানে ভূষিত হলেন গৌতম ঘোষ,বেঙ্গলি প্যানোরমা বিভাগে সেরা ‘পড়শি’!

Gautam Ghosh receives Lifetime Achievement Award
Gautam Ghosh receives Lifetime Achievement Award

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এক সপ্তাহব্যাপী আয়োজিত সিনে উৎসবের সমাপ্তি হল বৃহস্পতিবার রবীন্দ্র সদনে। এদিন সিনে অনুষ্ঠানের আসন অলংকৃত করেছিলেন, চলচ্চিত্র জগৎ -র একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ,শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, ইন্দ্রনীল সেন, মহুয়া মৈত্র এবং দেব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবনকৃতী সম্মান দেওয়া হয় পরিচালক গৌতম ঘোষকে, যিনি চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগের সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয় ‘পড়়শি’। এছাড়াও দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা এবং বিদেশি ভাষার ছবিকেও পুরস্কৃত করা হয়। হীরালাল সেন সম্মান হোক বা গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার—কে কোন পুরস্কার পেলেন, তা একনজরে দেখে নেওয়া যাক।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজেতারাঃ 

জীবনকৃতী সম্মান– শ্রী গৌতম ঘোষ; 

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- তথ্যচিত্র

বিজয়ী যাপনের পটকথা (দ্য সাগা অফ গ্লোরিয়াস লাইফ: বিজয়লক্ষ্মী বর্মন); 

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- শর্ট ফিল্ম

নাইংমা… থ্রু হার আইস

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- বেঙ্গলি প্যানোরমা

পড়শি

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- সেরা পরিচালক

ললিত রথনায়েক (রিভারস্টোন), শ্রীলঙ্কা

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার (সেরা আন্তর্জাতিক ফিল্ম)

টু দ্য ওয়েস্ট ইন জাপটা, কিউবা

সেরা ভারতীয় ভাষার ছবি (স্পেশাল জুরি)

কাংবো আলোতি

হীরালাল সেন পুরস্কার (সেরা পরিচালক)

প্রদীপ কুরবাহ

হীরালাল সেন পুরস্কার (সেরা ফিল্ম)

ছোরা যাস্তাই (শেপ অফ মোমো)

NETPAC সেরা ছবি

ভিক্টোরিয়া

FIPRESCI সেরা আন্তর্জাতিক ছবি

টু দ্য ওয়েস্ট ইন জাপটা

স্পেশাল জুরি মেনশন – ভারতীয় তথ্যচিত্র

১) জিলিপিবালার বন্ধুরা

২) মাই লাস্ট ফেস: কুংবারা

স্পেশাল জুরি মেনশন- (ইনোভেশন ইন মুভিং ইমেজেস)

বিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে

You might also like!