Entertainment

2 hours ago

Bollywood Threat Case: রণবীরের পর আয়ুশ শর্মার কাছে হুমকি ইমেল, ফের বিষ্ণোই গ্যাংয়ের ছায়া বলিউডে

After Ranveer Singh, Aayush Sharma Receives Threat
After Ranveer Singh, Aayush Sharma Receives Threat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে উদ্বেগ আরও বাড়ল। রণবীর সিংয়ের কাছে হুমকি ফোন আসার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিশানায় সলমন খানের পরিবার। ভাইজানের ভগ্নীপতি আয়ুশ শর্মার কাছে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার আয়ুশের ইমেল আইডিতে একটি বার্তা আসে, যেখানে স্পষ্ট ভাষায় হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, সেখানে উল্লেখ করা হয়—সলমন খানের পরিবারের কেউই রেহাই পাবেন না। পাশাপাশি মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। হুমকির উৎস হিসেবে বিষ্ণোই গ্যাংয়ের নামই উঠে এসেছে। 


Salman Khan and Aayush Sharma

এর ঠিক আগের দিনই রণবীর সিংয়ের কাছে ফোনে ১০ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল। সেই আতঙ্কের আবহ কাটার আগেই ফের একই ধরনের ঘটনায় শোরগোল পড়েছে বি-টাউনে। এর আগে গায়ক বি প্রাকও হুমকি পেয়েছিলেন বলে জানা যায়। এমনকি টাকা না দিলে ভয়াবহ পরিণতির কথাও জানানো হয়েছিল তাঁকে।  গত কয়েক মাসে দিশা পাটানির পৈতৃক বাড়ি এবং পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরেই সলমন খান এই গ্যাংয়ের নিশানায় বলে অভিযোগ। তবে এবার শুধু তিনি নন, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের দিকেও হুমকির তীর ঘুরছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। বলিউড মহলে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

You might also like!