Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Nora Opens Up: ইডির তলব থেকে কাজ হারানো—সুকেশ-কাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করে আবেগপ্রবণ নোরা

Nora Fatehi
Nora Fatehi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে নাচ, অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতির জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন নোরা ফাতেহি। বিদেশিনী হয়েও ভারতীয় সিনেমার একাধিক জনপ্রিয় আইটেম সংয়ে তাঁর নাচ দর্শকদের নজর কেড়েছে। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি অভিনেত্রীর। বিশেষ করে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ার ঘটনা এখনও নোরার কাছে এক তিক্ত অধ্যায়। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্রে নোরাকেও একসময় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুকেশের সঙ্গে দেখা করা এবং তাঁর কাছ থেকে দামি উপহার ও গাড়ি নেওয়ার অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। যদিও নোরার বক্তব্য, সেই সময় সুকেশের প্রকৃত পরিচয় বা কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত ছিলেন না।  


সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নোরা। অভিনেত্রীর কথায়, ওই পরিস্থিতিতে তিনি নিজেকে অত্যন্ত একা এবং অসহায় মনে করেছিলেন। কীভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। ভয় ও মানসিক চাপ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলেও জানান তিনি।  শুধু ব্যক্তিগত জীবনেই নয়, এই বিতর্কের প্রভাব পড়েছিল তাঁর পেশাগত জীবনেও। নোরার দাবি, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর একাধিক বিজ্ঞাপন ও কাজ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরপর কাজ হারানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায় দু’বছর ধরে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। 

আজও সেই অধ্যায়ের কথা মনে পড়লে অস্বস্তি ও আতঙ্ক ফিরে আসে নোরার। তবে সেই কঠিন সময় পেরিয়ে নিজের কেরিয়ারে ফের মনোযোগ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সাক্ষাৎকারে তাঁর আবেগঘন বক্তব্য থেকেই স্পষ্ট, সুকেশ-কাণ্ডের ছাপ এখনও পুরোপুরি মুছে যায়নি অভিনেত্রীর মন থেকে। 

You might also like!