
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারত। হিমাচলে হরপা বান। পাহাড়ি অঞ্চলের একাধিক জায়গায় ধ্বস। ১৩ জুলাই পর্যন্ত একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বিগ্ন রুবিনা দিলাইক।
এই বিপর্যস্ত এলাকায় বিপত্তির জেরে নেটওয়ার্কও বিপর্যস্ত। অন্যদিকে টেলিভিশনে খবর দেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন রুবিনা। কারণ, ঘণ্টাখানেক চেষ্টা করেও মা-বাবা কিংবা পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, টিভিতে যে সমস্ত দৃশ্য দেখছিলাম, তা ভয়ংকর। সম্প্রতি ওখানে কোনও নেটওয়ার্ক ছিল না। আমি অনেক চেষ্টা করেও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে ঈশ্বরের কৃপায় শেষমেশ মা-বাবার সঙ্গে ফোনে কথা বলতে পেরেছি। ওঁরা সুরক্ষিত রয়েছে। তবে চিন্তা হচ্ছে ওদের জন্য।
