Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

4 days ago

Sayak-Sandy: গোমাংস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক, সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন স্যান্ডি সাহা

Sayak Chakraborty & Sandy Saha
Sayak Chakraborty & Sandy Saha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গোমাংস কাণ্ডকে কেন্দ্র করে বিতর্কে জড়ানোর পর থেকেই একের পর এক গুরুতর অভিযোগে নাম জড়াচ্ছে জনপ্রিয় সোশাল মিডিয়া ব্যক্তিত্ব সায়ক চক্রবর্তীর। এবার তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন আরও এক পরিচিত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে মুখ খুলে স্যান্ডি দাবি করেন, তিন-চার বছর আগে মদ্যপ অবস্থায় সায়ক তাঁর সঙ্গে যৌন নির্যাতন চালিয়েছিলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যান্ডি বলেন, “ও যেটা করেছে আমি সেটা একেবারেই সমর্থন করি না। আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরও একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু একটা রোস্টিং ভিডিও বানানোর পর আমাকে ব্লক করে দেওয়া হয়। তবে এর আগেও আমি ওকে ব্লক করেছি। তবে তা একেবারেই ব্যক্তিগত কারণে। যা নিয়ে আমি কখনও কোথাও মুখ খুলিনি। কিন্তু এখন আমি সত্যিটা সকলের সামনে আনতে চাইছি। সেটা হল তিন-চার বছর আগে মদ্যপ অবস্থায় স্যান্ডির সঙ্গে যৌন নির্যাতন চালিয়েছিল সায়ক। আমি ওর বাড়িতে একটা ভিডিও শুট করতে গিয়েছিলেম। সেটা হয়ে যাওয়ার পর ও আমার সঙ্গে ওই ঘটনা ঘটায়। আমি সেইসময় বিষয়টা নিয়ে মুখ খুলিনি। কিন্তু আমার এখন মনে হল যে সবকিছুই যখন সামনে আসছে তখন এই সত্যিটাও নয় কেন?”


স্যান্ডি আরও বলেন, “আসলে সেইসময় টেলিভিশনের দৌলতে ওর একটা ভালো ইমেজ ছিল। কিন্তু আমাকে আমার কনটেন্টের কারণেই হয়তো কেউ গুরুত্ব দিত না। তাই আমি ভেবেছিলাম ওর যে পরিমাণ পরিচিতি তাতে এই ঘটনা নিয়ে মুখ খুললে আমাকেই হয়তো বিপদে পড়তে হবে। আর এখন যখন শুনলাম যে ও এটা এক শিশুশিল্পীর সঙ্গেও করেছে তখনই আমার মনে হল যে এটা নিয়ে কথা বলার সময় চলে এসেছে। নাহলে আগামীতে হয়তো ও আরও অনেকের সঙ্গে এই ঘটনা ঘটাবে। আসলে আমাকে ওই ঘটনাটা আজও তাড়া করে বেড়ায়। আমি সেরকম হলে এর জন্য আইনি পদক্ষেপও করব।”

প্রসঙ্গত, এর আগেও কোনও নাম উল্লেখ না করে একটি সোশাল মিডিয়া পোস্টে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের ইঙ্গিত দেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে তিনি একটি জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগের কথা উল্লেখ করে লেখেন, “একজন ভাইরাল ব্লগার যিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাটি একটি বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে ঘটেছিল। যে ধারাবাহিকের প্রযোজক সংস্থা ছিল বেশ নামজাদা। এই ঘটনা ওই প্রযোজক সংস্থার সামনে আসার আগে থেকে অনেকেই জানতেন। এমনকী শিশুশিল্পীর মা-ও। অভিযুক্ত ব্লগার সকলের সামনে ক্ষমা চান। তারপর ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে দুর্ব্যবহার এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়। তবে বর্তমান ঘটনার দায় সকলকে নিতে হবে। কারণ, আমরাই অপরাধীকে আবার অপরাধ করার সুযোগ দিয়েছি। অপরাধের ধরন হয়তো বদলাতে পারে। কিন্তু অপরাধীর ঘৃণ্য মানসিকতার কখনও কোনও বদল হয় না। হয়তো একই থাকে।”   এই মুহূর্তে একের পর এক অভিযোগে সায়ক চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত এই সব অভিযোগের বিষয়ে সায়কের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!