
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বলিউডে মোস্ট ওয়ান্টেট ডিভা বললেই যার কথা মনে আসে তিনি হলেন লাস্যময়ী অভিনেত্রী নোরা ফতেহি। কেবল দেশে নয় দেশের বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! নায়িকার নৃত্যশালীর গুণমুগ্ধ প্রচুর। সেই প্রেক্ষিতেই বাংলাদেশের ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২২’-এ পারফর্ম করার জন্য ডাক পেয়েছিলেন নোরা ‘উইমেন লিডারশিপ করপোরেশনের’ তরফে।
১৮ নভেম্বর নোরা ফতেহির বাংলাদেশে আসার কথা ছিল সংশ্লিষ্ট অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। তবে, ওই দেশের বৈদেশিক কোষাগারে আর্থিক অভাব থাকায় সেই আবেদন নাকচ করে দিল সংস্কৃতি মন্ত্রণালয়।
জানা গিয়েছে, ডলারের সঙ্কটের কারণে নোরার পারিশ্রমিক দিতে অপারগ বাংলাদেশ। নায়িকার হাই প্রোফাইল পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশের। আর তাই নোরা ফতেহির শো বাতিল করে দেওয়া হয়েছে।
