Entertainment

3 years ago

MIMI Dutta : আবারও ডেট করছেন অভিনেত্রী মিমি

Mimi Dutta
Mimi Dutta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ার মিষ্টি নায়িকা মিমি দত্ত। প্রায় দু’বছর হল চুটিয়ে সংসার করছেন ওম সাহানির সাথে, কিছু দিন আগে জমিয়ে স্বামী ওমের জন্মদিনও পালন করেছেন অভিনেত্রী। এত কিছুর মধ্যেই নায়িকার জীবনে নতুন ডেট। কী এমন হল যে তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটল?  

আসলে ব্যপারটা ঠিক যেমন টা ভাবছেন ঠিক তেমন টা না! সম্প্রতি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। পাহাড়ে বেড়াতে গিয়ে বরফের দেশেই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী। পরনে শীতপোশাক, চোখে রোদচশমা, পাহাড়ের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। এমনই এক ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘এক দিন পাহাড়ের সঙ্গে ডেটে।’ 

আর পাঁচটা বাঙালির মতো মিমির ও পাহাড় পছন্দ, তাই দার্জিলিংয়ে নিজের পছন্দের জায়গায় ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহূর্ত। কিছুদিনের ছুটি, তারপর আবার কাজে যোগ দেবেন অভিনেত্রী। 

You might also like!