
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪ বছরের দাম্পত্য জীবন রণবীর-দীপিকার। বছর তিনেক বলিউডের আনাচে-কানাচে তাদের বেশ ব়্যোমান্টিক মোডে দেখা গিয়েছে। তবে বর্তমানে দু'জনেই নিজের নিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। স্বামী-স্ত্রীকে খুব কমই আজকাল হাইপ্রোফাইল পার্টিতে দেখা যায়।
বিটাউনে জোর গুঞ্জন যে রণবীর-দীপিকার নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে! এই গুঞ্জনের মাঝেই দীপস কে ভুটানে একক সফরে দেখে দুয়ে দুয়ে চার করে অনুরাগীদের কৌতূহল- ‘তাহলে কি সত্যি সত্যি ডিভোর্স হচ্ছে?’
যদি ও সে উত্তর সময় দেবে, তবে দীপিকা কিন্তু দিব্যি মজা করছেন ভূটান ট্যুরে। তবে ছুটি কাটাতে গিয়েছেন না কোনও কাজের সূত্রে, তা অজানা। ভক্তদের বিনদাস সেলফি নিতেও দেখা গেল পর্দার পদ্মাবতীকে।
দীপিকা কে দেখা গেল ব্রাউন কর্ড সেট, ধূসর রঙের ওভারকোট, কালো রোদশমায়। আবার কখনও বা কালো টার্টেল নেক টি শার্ট পরনে। একটা ভিডিওতে আবার ব্যগপত্তর নিয়েও হাঁটতেও দেখা গেল। তবে ভাইরাল হল ভক্তদের সঙ্গে তোলা সেলফিতে।
তবে এ সফরে সর্বত্রই দীপিকা ধরা দিলেন একক ভাবে , না বন্ধু , না আত্মীয় আর না রনবীর কাউকেই দেখা গেল না নায়িকার সাথে।
