Entertainment

3 years ago

Allu Arjun ; ‘শকুন্তলম’ ছবির হাত ধরে সেলুলয়েডে পা রাখছেন অল্লু অরহার

Samantha  Prabhu - Allu Arha
Samantha Prabhu - Allu Arha

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ উপাখ্যান এবার বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পরিচালনায় সেলুলয়েডে পরিবেশন হতে চলেছে। এবার এই ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ৬বছর বয়সী অল্লু অরহা। কিন্তু এই অল্লু অরহা কে? যোগ্য বাবার যোগ্য কন্যা ইনি। বাবা অল্লু অর্জুনের সুপুত্রী অল্লু আরহা, একরত্তি বয়সেই বাবার পদাঙ্ক অনুসরণ করে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি। 

ছবিতে সামান্থা প্রভুর সাথে দেখা যবে দেব মোহন কে ও। ছবিকে বিপুল বৈভবে বানাতে কোনও কসুর করছেন না পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।

এই ছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। 

মেয়ের এহেন সুযোগের কথা দক্ষিনী সুপারস্টার নিজে জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। লেখেন, "মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।"


You might also like!