Entertainment

2 years ago

Swastika Dutta- Debashree Roy: ডেট নিয়ে কোন্দল! দেবশ্রীর কারণেই কি কাজ ছাড়তে হল স্বস্তিকাকে!

Swastika Dutta And Debashree Roy (File Picture)
Swastika Dutta And Debashree Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে অন্তর্কলহতো নিত্যনৈমিত্তিক বিষয়। তাঁর নমুনা কিছুদিন আগেই পাওয়া গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকার ও তৃণা সাহার মধ্যে ঘটে যাওয়া অন্তর্দ্বন্দ্বে। মূলত মেকআপ রুম ও অন্যান্য সুযোগ সুবিধে পাওয়া নিয়েই এই কলহের সুত্রপাত ঘটেছিল। 

তবে এবার মাঝে এল দেবশ্রী-স্বস্তিকা বিতর্ক। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল একটি ওয়েবে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী। হইচই-র নতুন সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’-তে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে। এই প্রজেক্টে একাধারে ছিলেন স্বস্তিকাও , তবে শোনা যাচ্ছে ছোট পর্দার স্বস্তিকা নাকি বাদ পড়তে চলেছেন এই প্রজেক্ট থেকে। কিন্তু কেন? জানা গিয়েছে, প্রথমে যে ডেট লক করা হয়েছিল তাতে কাজ করতে পারেননি দেবশ্রী, কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে। পরে দেবশ্রীর ডেট অনুযায়ী স্বস্তিকার ডেট চাওয়া হলে অভিনেত্রী জানান, ওই সময়ে তাঁর হাতে আছে অন্য কাজ। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নির্মাতারা নাকি স্বস্তিকার থেকে ডেট নেওয়ার কথা ভাবেনইনি। বরং অভিনেত্রীকে ছাড়াই এই সিরিজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

You might also like!