Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

KIFF 2026: ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু, নয়া বাংলায় পরিবর্তিত লোগোর রং

Kolkata Gears Up for 32nd KIFF
Kolkata Gears Up for 32nd KIFF

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতের শহরে ফের বসতে চলেছে সিনেমার আসর। শুরু হয়ে গেল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব। আট দিন ধরে চলার পর ২৩ ডিসেম্বর শেষ হবে এই সিনেউৎসব। ইতিমধ্যেই উৎসব ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক কমিটি।

শুক্রবার নন্দনে আয়োজিত এক বৈঠকে প্রকাশ্যে আনা হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। সেই বৈঠককে ঘিরে টলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতিও ছিল নজরকাড়া। উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, হিরন চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া-সহ আরও অনেকে। 

মূলত এবারের চলচ্চিত্র উৎসবের কমিটি এবং বিভিন্ন দায়িত্ব বণ্টন নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে চলচ্চিত্র উৎসব নিয়ে আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাবেন মিঠুন চক্রবর্তী। তবে এবারের উৎসবের লোগো প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এতদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোয় যে নীল রঙের ব্যবহার দেখা যেত, এবার তার পরিবর্তে সামনে এসেছে গেরুয়া রং। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর চলচ্চিত্র উৎসবের লোগোর এই রং পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে।

আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন এবারের উৎসবের সময়সূচিতে। সাধারণত নভেম্বর মাসেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার ডিসেম্বর মাসে বসবে এই সিনেমার আসর। ফলে শীতের আমেজে কলকাতা শহরেই দেশ-বিদেশের বিভিন্ন ভাষার সিনেমা উপভোগ করার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিনভাষী আন্তর্জাতিক ছবির জমা পড়া শুরু হয়েছে। উৎসবে কোন কোন ছবি জায়গা করে নেবে, তা নির্ধারণের জন্য কমিটির সদস্যরা ছবিগুলি পর্যালোচনা করছেন।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আরও একটি বড় আকর্ষণ হতে চলেছে ‘উত্তম পুরস্কার’। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের তরফে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে। ফলে চলচ্চিত্র উৎসবের সিনেমার পাশাপাশি বিশেষ এই পুরস্কার নিয়েও দর্শক ও চলচ্চিত্রমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। 

You might also like!