Akshay Kumar : শুটিং করতে বাংলায় আসছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

Akshay Kumar
Akshay Kumar

 

কলকাতা, ১১ নভেম্বর : চলতি মাসেই বাংলায় ছবির শুটিং করতে আসছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar )। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গের রানিগঞ্জে শুটিং করতে আসবেন ‘খিলাড়ি’ কুমার।

জানা গিয়েছে, ছবির নাম ‘ক্যাপসুল গিল’। ছবিটির পরিচালনা করছেন টিপু সুরেশ দেশাই(Tipu Suresh Deshai) । ইতিমধ্যেই ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে ইংল্যান্ডে। প্রসঙ্গত, ১৯৮৯ সালের কয়লা খনি এলাকার এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে ছবিটি তৈরি হবে। আচমকা ধসের ফলে বহু শ্রমিক আটকে পড়েছিলেন খনিতে। সেখানে তাঁদের উদ্ধারকার্যে নেতৃত্ব দিয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং। সেই যশবন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…