Entertainment

3 years ago

Rakhi Sawan : গ্রেফতার রাখি সাওয়ান্ত, আজই পেশ আদালতে

Rakhi Sawant
Rakhi Sawant

 

মুম্বই, ১৯ জানুয়ারি : গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের মুম্বই পুলিশ ৷ সূত্রের দাবি, এদিনই তাঁকে অন্ধেরির আদালতে পেশ করা হবে ৷ অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় ৷

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম্বোলি থানায় রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শার্লিন চোপড়া ৷ এদিন রাখি গ্রেফতার হওয়ার পরই এই বিষয়ে একটি টুইট করেন শার্লিন ৷ রাখিকে যে গ্রেফতার করা হয়েছে, সেকথা সকলকে জানান তিনি ৷ শার্লিন লেখেন, "আম্বোলি থানার পুলিশ রাখী সাওয়ান্তকে গ্রেফতার করেছে ৷ নির্দিষ্ট এফআইআরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্য়েই রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বই দায়রা আদালত ৷"

সূত্রের খবর, এদিনই বিকেল ৩টের সময় নিজের ডান্স অকাদেমি উদ্বোধন করার কথা ছিল রাখি সাওয়ান্তের ৷ এই প্রতিষ্ঠানে নাচ শেখানোর কথা রয়েছে তাঁর ৷ তবে, এই অকাদেমি রাখির একার নয় ৷ স্বামী আদিল দুররানির সঙ্গে অংশীদারিত্বে এই ব্যবসা শুরু করতে চলেছেন তিনি ৷ কিন্তু, তার আগেই সবকিছু ভেস্তে গেল ৷ রাখি যদি জামিন না পান, সেক্ষেত্রে এই অকাদেমি কবে খোলা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি ৷

You might also like!