Entertainment

2 years ago

Arijit Sing:''গদর ২'' ছবিতে ''ম্যায় নিকলা''র নতুন সংস্করণ, কণ্ঠ মেলালেন অরিজিৎ

Arijit lends voice to new version of 'Maya Nikla' in 'Gadar 2'
Arijit lends voice to new version of 'Maya Nikla' in 'Gadar 2'

 

মুম্বই, ৬ জুলাই  বেশ অনেকদিন ধরেই বলিউডের দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছিল ''গদর ২'' আসার কথা । আগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত ''গদর ২'' । আসতে চলেছে ''গদর ২'' ছবিতে ''ম্যায় নিকলা''র নতুন সংস্করণ । শোনা যাচ্ছে এই গানের নতুন সংস্করণে উদিত নারায়ণের সঙ্গেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ।

'গদর ২' ছবিতে ফের ব্যবহার করা হবে ২০০১ সালের 'গদর' ছবির জনপ্রিয় গান 'ম্যায় নিকলা গডি লেকে'। শোনা যাচ্ছে এই গানের নতুন সংস্করণে উদিত নারায়ণের সঙ্গেই কণ্ঠ দান করেছেন অরিজিৎ সিং । উদিত নারায়ণই আসল গানটি গেয়েছিলেন। এছাড়াও সূত্রের খবর, 'গদর ২' ছবির অরিজিন্যাল গান 'দিল ঝুম' গেয়েছেন অরিজিৎ সিং।

এই ছবির ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'আসল 'ম্যায় নিকলা' গানটি বেশ দ্রুত লয়ের ছিল যা সেই সময়ের হিট গান। এমনকী ২২ বছর পর আজও এই গান একইভাবে জনপ্রিয় এবং প্রায়ই বিভিন্ন পার্টি বা বিয়ের আসরে বাজতে শোনা যায়। যখন ওঁরা গানটি পুনরায় তৈরির কথা ভাবেন, তখন এমনটাই ভাবা হয় যে পুরনো গানটিকে একদমই নষ্ট না করে তাতে কিছু সতেজতা যোগ করা। ছবির নির্মাতারা এবং সঙ্গীত পরিচালক মিঠুন, সকলেই সিদ্ধান্ত নেন যে গানে একটা নতুন কণ্ঠ যোগ করা যেতে পারে এবং প্রত্যেকেই ঠিক করেন যে অরিজিৎ সিং এই কাজের জন্য পারফেক্ট হবেন।'


You might also like!