
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ ই বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে চলতি বছরের ২৭ জানুয়ারি দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্নু কাপুর। তার হঠাৎ এমন সারিরীক বিপর্যয় স্বভবৎই ভয় পাইয়ে দিয়েছিল তার অগনিত ভক্তদের। তবে এখন তিনি সুস্থ। সুস্থ হয়ে উঠে অভিনেতা নিজেই জানলেন তার ঠিক কী হয়েছিল।
নিজের শারিরীক অবস্থা প্রসঙ্গে অন্নু বলেন, “হার্ট অ্যাটাক হয়েছিল। এখন ঠিক আছি। একটু একটু করে সেরে উঠছি। সব ভাল বোধ হচ্ছে।”বর্তমানে নিজের লেখা বইয়ের উদ্বোধনে দিল্লিতে সাহিত্য উৎসবে যোগ দিতে গিয়েছেন অন্নু।কিন্তু পুরোপুরি সুস্থ না হয়ে উঠেই তড়িঘড়ি কাজে ফেরার প্রসঙ্গে তিনি বলেন- “একটা দায়িত্ব থাকে, সেটা অস্বীকার করার জায়গা নেই। শরীরের খেয়াল অবশ্যই রাখব, কিন্তু যে কাজ এত দূর এনেছে আমায়, তাকে অবহেলা করা যায় না। কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেখানেই আমার পূর্ণতা। যেমন, সাপ্তাহিক কলাম লিখি খবরের কাগজের জন্য, সেটা আমার দায়িত্ব, আমি জানি। যদি সবার মধ্যে এই দায়িত্ববোধ বজায় থাকে, আমাদের দেশ সবচেয়ে সেরা হবে।”
উল্লেখ্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবননির্ভর ছবিতে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। ঐতিহাসিক চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা কতটা কঠিন তাঁর কাছে? অন্নু বললেন, “আমার পক্ষে কোনও কিছুই সহজ ছিল না। যখন অন্ত্যাক্ষরীর সঞ্চালক ছিলাম, সে কাজও কঠিনই ছিল।”
