Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Actress Attacked: ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ! ‘জুলাই যোদ্ধা’ বলেই কি হামলা?

Actress Badhon attacked and harassed in Italy
Actress Badhon attacked and harassed in Italy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বর্তমানে ইতালিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আর সেখানেই নাকি চরম হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেওয়ার কারণে এই হামলা বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। বাঁধনের অভিযোগের তির বাংলাদেশের আওয়ামী লীগের দিকে।অভিনেত্রীর দাবি, ভাইয়ের পরিবারকে নিয়ে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা কয়েক জন বাংলাদেশি তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। হামলাকারীদের কয়েক জন নিজেদের আওয়ামী লীগের কর্মী এবং বঙ্গবন্ধুর সৈনিক বলে পরিচয় দেন বলেও অভিযোগ করেছেন বাঁধন। তাঁর বক্তব্য, শুধু তাঁকেই নয়, ভাইয়ের স্ত্রী এবং পরিবারের চার বছরের শিশুটিকেও হেনস্তা করা হয়েছে।

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন জানান, “এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই। তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।” ঘটনার পর সমাজমাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই ভিডিওগুলির একজনকে বলতে শোনা যায়, “কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।” কয়েকজন আবার বাঁধনকে তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে ‘জুলাই জঙ্গি’ বলেও আক্রমণ শানিয়েছেন।


তবে এই ঘটনায় নিজের অবস্থান নিয়ে কোনও দ্বিধা নেই বাঁধনের। ভিডিওবার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।” ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদী কণ্ঠে বাঁধন বলেন, “আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হল। আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।”

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে চর্চায় উঠে এসেছে বাঁধনের নাম। বিদেশের মাটিতে অভিনেত্রীর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। যদিও অভিযুক্তদের তরফে এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।


You might also like!