
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড (Bollywood) জগতের এক অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁর অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকদের। রোমান্টিক নায়িকা থেকে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে অভিনয় করে একেবারে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন এই অভিনেত্রী। বিগত বছরেই নতুন জীবন শুরু করেন অভিনেত্রী। রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে সেরে ফেলেন বিয়ে। বর্তমানে সন্তানের মা হয়েছেন তিনি। দিব্যি কাটছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন।
তারকাদের জীবন সবসময়ই ক্যামেরাবন্দি। ঘুরতে যাওয়া হোক অথবা পরিবারের সঙ্গে সময় কাটানো সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পাপারজিতদের দৌলতে। তবে সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই অন্যরকম। প্রকাশ্যে অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি। আর এতেই রেগে আগুন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ।
নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ভাইরাল হওয়ার সেই ছবিতে দেখা যাচ্ছে। বাড়ির লিভিং রুমে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবিতে সংবাদ মাধ্যম চিপকে দিয়েছে ‘এক্সক্লুসিভ’ ছাপ। আর এতেই রেগে গিয়েছেন অভিনেত্রী সহ তাঁর পরিবারে-বন্ধুরা।
সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তথা আলিয়া ভাটের শাশুড়ি নীতু কাপুর। তিনি লেখেন,’ যে ঘটনা ঘটেছে তা একেবারেই ঠিক নয়’। অভিনেত্রী নিজেও জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদ। তিনি লিখেন, ‘আমাদেরকে নিয়ে রীতিমত মজা করা হচ্ছে। আমি লিভিং রুমে নিজের ব্যক্তিগত জীবন কাটাচ্ছিলাম। ঠিক তখনই আমার মনে হয়েছিল আমার ওপর যেন কেউ নজরদারি করছে। এদিক ওদিক দেখতে গিয়েই আমি দেখতে পাই প্রতিবেশীর বিল্ডিং এর ছাদে উঠে আমার ছবি তুলছেন দুই ব্যক্তি’।
অভিনেত্রী আরও লেখেন, ‘এই ঘটনা যে একেবারে সঠিক কাজ সে কথা কে বলছে? কোথায় এমন কাজের অনুমতি রয়েছে? কারোর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। সমস্ত সীমারেখা পার করে ফেলেছেন ওই দুই মানুষ’। পোস্টটি মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন অভিনেত্রী। এই ঘটনায় অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন বহু বলি তারকারা।
