Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Iran Mocks Trump: ট্রাম্পকে খোঁচা দিতে অক্ষয় কুমারের ‘হে বেবি’ মিম! ইরানি দূতাবাসের পোস্ট ঘিরে তুমুল চর্চা

Akshay Enters Iran-US War
Akshay Enters Iran-US War

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইরান-আমেরিকা সংঘাতের উত্তাপ ক্রমশ বাড়ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার সেই সংঘাতে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করতে খিলাড়ির জনপ্রিয় ছবি ‘হে বেবি’-র একটি দৃশ্য ব্যবহার করে মিম পোস্ট করল ইরানের তিউনিসিয়া দূতাবাস। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ইরানের তিউনিসিয়া দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডল ‘আই. আর. ইরান ইন তিউনিসিয়া’ থেকে অক্ষয় কুমারের ছবি-সহ ওই মিমটি শেয়ার করা হয়। ছবিতে অভিনেতার একটি রসিক অভিব্যক্তিকে ব্যবহার করা হয়েছে। মিমের সঙ্গে লেখা হয়েছে, ‘একটি ডুবোযান হারিয়েছেন। তেলের দামও ১০০ ডলারের কাছাকাছি। এদিকে নির্বাচনও ঘনিয়ে আসছে। কী খবর ট্রাম্প?’  মূলত বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করার উদ্দেশ্যে এই পোস্ট বলে মনে করা হচ্ছে। ইরানের দাবি, গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালীর প্রবেশপথে তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC একটি চালকবিহীন মার্কিন সাবমেরিন আটক করেছে। সেই ঘটনাকেই মিমের মাধ্যমে তুলে ধরে ট্রাম্পকে বিদ্রুপ করেছে ইরানি দূতাবাস।

অক্ষয় কুমারের জনপ্রিয় সিনেমার দৃশ্য দিয়ে তৈরি এই মিম ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নজর কেড়েছে। বিশেষ করে অভিনেতার মুখের অভিব্যক্তি ব্যবহার করে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিকে ব্যঙ্গ করার বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যদিও মিমে করা দাবিগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতও ক্রমশ তীব্র হচ্ছে। মঙ্গলবার রাতে ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। সেই হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সেনা। ওয়াশিংটনের দাবি, হামলার আগে সংশ্লিষ্ট জাহাজগুলির নাবিকদের সতর্ক করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে আমেরিকার হামলার পালটা জর্ডনে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, গত দু’দিনে ইরানের রেভলিউশনারি গার্ড দু’বার মার্কিন রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সেই হামলায় মার্কিন যুদ্ধজাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। সবমিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক টানাপোড়েনও তুঙ্গে। আর সেই আবহেই ট্রাম্পকে নিশানা করে ইরানি দূতাবাসের অক্ষয় কুমার-সম্বলিত মিম যেন নতুন করে নজর কেড়েছে নেটদুনিয়ার।

You might also like!