Entertainment

2 years ago

Shah Rukh And Salman: আরও একবার সিল্ভার স্ক্রিনে দুই খান! সলমন ও শাহরুখের জন্য খরচ হল কয়েক কোটি

Shah Rukh And Salman (File Pictue)
Shah Rukh And Salman (File Pictue)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই দুই খানকে ঘিরে বরাবরই চর্চা থাকে বলি পাড়ায়। এমনকি তাঁদের ভক্তরাও সব সময়ই মুখিয়ে থাকেন এই দুই খানের আগামী কাজের দিকে। তবে এরা যদি একসাথে কাজ করেন, তাহলে সেটা অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টি। কাদের কথা বলা হচ্ছে আশা করি আলাদা করে বলে দিতে হবে না? এরা বলিউদের দুই খান একজন বাদশা ও অন্যজন ভাইজান সলমন ও শাহরুখ। 

প্রসঙ্গত  কাজের পাশাপাশি এই দু'জনই নিজেদের ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু। 'করণ অর্জুন' সিনেমায় ৯০ দশকের সিনেমাপ্রেমী দর্শকেরা দেখেছিল এদের। 'পাঠান' ছবিতে একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁদের। এবার যশরাজের আগামী ছবি ‘টাইগার ৩’ছবির বিশেষ দৃশ্যের জন্য শুটিং শুরু করলেন শাহরুখ ও সলমন। খবর, মাড আইল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে শুটিং। দুই খানকে ফের একফ্রেমে আনতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন ওয়াইআরএফের কর্ণধার।  

You might also like!