Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

SANI LEO’S NEW LOOK: মন্দারমণির পর জুহুর ইসকনে সানি, ছিমছাম সাজে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী

Sunny Leone visits ISKCON Juhu
Sunny Leone visits ISKCON Juhu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কখনও সমুদ্রসৈকতে সাহসী পোশাকে ছবি পোস্ট করে চর্চায়, আবার কখনও একেবারে অন্যরকম সাজে ভক্তদের মন জয়—সানি লিওনের উপস্থিতি মানেই যেন সমাজমাধ্যমে নতুন আলোচনা। মাসখানেক আগে মন্দারমণি থেকে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দেওয়ার পর এবার জুহুর ইসকন মন্দিরে দেখা গেল অভিনেত্রীকে। সাগরপাড়ের গ্ল্যামারাস অবতারের সম্পূর্ণ বিপরীত রূপে এদিন মন্দিরে হাজির হন সানি। হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট, মাথায় ওড়না—এমন ছিমছাম সাজেই ভগবানের আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সাদা টি-শার্টের উপর সবুজ শার্ট এবং ক্রিম রঙের প্যান্ট পরে সানির পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন তিনি। 

ইসকন মন্দিরে সানি ও ড্যানিয়েলের প্রার্থনার বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলি সামনে আসতেই অভিনেত্রীর এই শান্ত, সাদামাটা লুকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। জানা যাচ্ছে, আসন্ন একটি প্রজেক্টের জন্যই মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নেন সানি। তবে শুধু অভিনয় নয়, বর্তমানে মিউজিক নিয়েও বেশ ব্যস্ত অভিনেত্রী। তাঁর ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ভারত, থাইল্যান্ড ও কানাডার একাধিক শহরে পারফর্ম করেছেন তিনি। পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কোচির মঞ্চেও দর্শকদের মাতিয়েছেন ‘বেবি ডল’। ইউরোপ ও আমেরিকার পাশাপাশি শ্রীলঙ্কাতেও হয়েছে তাঁর অনুষ্ঠান। আন্তর্জাতিক সফরে স্কটল্যান্ডের গ্লাসগো এবং আয়ারল্যান্ডের ডাবলিনেও পারফর্ম করেছেন সানি। এবার অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি তাঁর।


অভিনয়ের ক্ষেত্রেও হাতে রয়েছে একাধিক কাজ। ‘কেনেডি’ ছবিতে সানির অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এবার হরর-কমেডি ‘চুড়াইল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন মন্দানা করিমি এবং রাহুল দেব। ছবির বড় অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশে।  জানা গিয়েছে, ছবিতে বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার চরিত্রে অভিনয় করছেন সানি। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বী অতিপ্রাকৃত শক্তির ভূমিকায় রয়েছেন মন্দানা করিমি। ২০২৬ সালের শেষদিকে ছবিটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ‘কেনেডি’-র পর এটিই সানির পরবর্তী গুরুত্বপূর্ণ ছবি।

প্রসঙ্গত, একসময় নীল ছবির দুনিয়ার ‘রানি’ ছিলেন সানি। পরবর্তীতে সেই দুনিয়া ছেড়ে মূলধারার ভারতীয় বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেন সানি লিওন। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পরই ভারতের দর্শকদের কাছে তাঁর পরিচিতি আরও বাড়ে। সেই জনপ্রিয়তার হাত ধরেই বলিউডে প্রবেশের সুযোগ পান তিনি। এরপর অভিনয়, মিউজিক এবং বিভিন্ন আন্তর্জাতিক কাজের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সানি। 

You might also like!