Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Sairity Banerjee: শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ অভিনেত্রী, ঠিক কী হয়েছিল তাঁর?

Sairity Banerjee
Sairity Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআচমকাই অসুস্থ অভিনেত্রী। বর্তমানে 'টুম্পা অটোওয়ালি' সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন সৈরিতি। আপাতত শ্যুটিং থেকে দূরেই আছেন তিনি। তবে এই মুহূর্তে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাসপাতালে থাকার ছবিও।

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে? ঠিক কী হয়েছিল তাঁর? একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে সৈরিতি জানিয়েছেন, গত পরশু থেকেই শরীরের অবনতি হতে শুরু করে তাঁর। চোখ খুলতে পারছিলেন না। অভিনেত্রী জানিয়েছেন পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাই ওষুধও খেয়েছিলেন তিনি। ডিহাড্রেশনের কারণেই মূলত শরীর আরও খারাপ হয়েছিল তাঁর। খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন সৈরিতি। তবে এখন সুস্থ তিনি। আর এক-দু'দিনের মধ্যে ছাড়াও পেয়ে যাবেন তিনি। এখন কেবল ছাড়া পাওয়ার জন্যই অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি।

মেয়ে হওয়ার কারণে বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন টেলি অভিনেত্রী। তবে এখন চুটিয়ে অভিনয় করছিলেন ছোট পর্দায়। কিছুদিন আগেও প্রিয় বন্ধু তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের শহরের একটি বিলাসবহুল রেস্তরাঁতে পার্টি করতে দেখা গিয়েছিল সৈরিতিকে। আপতত সৈরিতির পাশে রয়েছে তাঁর স্বামী, মেয়ে এবং পরিবার।


You might also like!