Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

OTT Weekend Picks: সপ্তাহান্তে ওটিটিতে নতুন ছবি-সিরিজ়ের সম্ভার, থাকছে নানা স্বাদের গল্প

Weekend OTT Releases
Weekend OTT Releases

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সপ্তাহান্তে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য থাকছে একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজ়। ভিন্ন স্বাদের গল্প থেকে টানটান বিনোদন— সব মিলিয়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় নতুন কনটেন্ট। ডার্ক কমেডি, পিরিয়ড ড্রামা থেকে শুরু করে নানা ঘরানার গল্প, অবসর সময়ে পছন্দের ছবি বা সিরিজ় বেছে নিতে পারেন আপনিও।

ঘমাসান: বুন্দেলখণ্ডের দুর্গম এলাকায় তৈরি এই ছবির গল্প। ‘ঘমাসান’-এ ভয়ঙ্কর ডাকাত সর্দার মহারাজের ভূমিকায় রয়েছেন অরশদ ওয়ারসী। তাঁকে ধরার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক আদিত্যের চরিত্রে রয়েছেন প্রতীক গাঁধী। মহারাজের এলাকায় ঢোকার পরে আদিত্যের অভিযান আরও জটিল হয়ে ওঠে। ধীরে ধীরে প্রকাশ্যে আসে রাজনৈতিক দুর্নীতি, ক্ষমতার লড়াই এবং মহারাজকে ঘিরে থাকা নানা অন্ধকার দিক। ১১ সেপ্টেম্বর জ়ি ফাইভে জেখা যাবে ‘ঘমাসান’।

প্রিন্স অফ মলিউড: এই মলায়লম কমেডি-ড্রামার গল্প ফিরোজ় নামে এক চরিত্রকে ঘিরে। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করতে চায় ফিরোজ়। কিন্তু তার পথে সবচেয়ে বড় বাধা তার ধনী বাবা। ছেলের চলচ্চিত্রে আসার স্বপ্ন একেবারেই পছন্দ নয় তাঁর। কী ভাবে সেই লড়াই অতিক্রম করে নিজের ইচ্ছা পূরণ করে ফিরোজ়, দেখা যাবে সিরিজ়ে। হাসির মোড়কে তৈরি এই সিরিজ় দেখা যাবে জিয়োহটস্টারে ১১ সেপ্টেম্বর থেকে।

দ্য রেভলিউশনারিজ়: এই সপ্তাহান্তের অন্যতম আকর্ষণ এই সিরিজ়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবিতে উঠে এসেছে চার তরুণ স্বাধীনতা সংগ্রামীর গল্প। রাসবিহারী বসুর চরিত্রে ভুবন বাম, প্রতিভা লাহিড়ির চরিত্রে প্রতিভা রান্তা, শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে রোহিত শরাফ এবং বাঘাযতীনের চরিত্রে গুরফতেহ পিরজ়াদা। সাংবিধানিক পথে আন্দোলনের বদলে তাঁরা বেছে নেন আরও কড়া পথ। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেন তাঁরা। বাংলার পাশাপাশি পঞ্জাবেও ছড়িয়ে পড়ে তাঁদের অভিযান। ১১ সেপ্টেম্বর থেতে এই সিরিজ় দেখা যাবে প্রাইম ভিডিয়োয়।

গো টিম!: স্প্যানিশ এই ডার্ক কমেডির গল্প একটি সমস্যায় জর্জরিত চিজ় কোম্পানির কর্মীদের নিয়ে। দলগত সম্পর্ক মজবুত করার জন্য তাঁদের পাঠানো হয় প্রত্যন্ত একটি গ্রামে। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি একেবারে অন্য দিকে মোড় নেয়। কর্মীরা জানতে পারেন, সংস্থায় বড়সড় ছাঁটাই হতে চলেছে। এর পরেই শুরু হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা, অফিসের রাজনীতি এবং টিকে থাকার লড়াই। যে সফর আনন্দের হওয়ার কথা ছিল, সেটিই হয়ে ওঠে বিশৃঙ্খলায় ভরা এক অভিজ্ঞতা। নেটফ্লিক্সে শুক্রবার থেকে দেখা যাবে এই ছবি।

স্টোলেন হার্টবিটস: এক ভয়াবহ হামলার পরে কোমায় চলে যায় অ্যানাবেল। তার বেঁচে থাকার সম্ভাবনাও ক্রমশ কমতে থাকে। সেই সময়ে তার পাশে দাঁড়ায় রাফায়েল নামে এক নার্স। রাফায়েলের রয়েছে এক অদ্ভুত অতিপ্রাকৃত ক্ষমতা। সে মৃত মানুষের কথা শুনতে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যানাবেলকে প্রায় না চিনলেও তার উপর হওয়া হামলার রহস্য খুঁজে বার করতে এই ক্ষমতাকেই কাজে লাগায় রাফায়েল। তদন্তের সূত্র ধরে প্রকাশ্যে আসতে থাকে হামলার পিছনে লুকিয়ে থাকা নানা গোপন তথ্য। নেটফ্লিক্সে এই রোমহর্ষক সিরিজ় ১১ সেপ্টেম্বর থেকে দেখা যাবে। 

You might also like!