Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Raayan: মুক্তি পাওয়ার প্রথম ৫ দিনে ৫০ কোটি!তামিল অভিনেতা ধানুশের রায়ান ছবি

Raayan
Raayan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ৫ দিনে ৫০ কোটির রেকর্ড ছাপিয়ে গেল অভিনেতা ধানুশের ক্রাইম থ্রিলার তামিল ভাষার সিনেমা ‘রায়ান’।১৩ জুন ছবিটে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।  কিন্তু অজানা কারণে স্থগিত করা হয়েছিল। পরে ২৬ জুলাই, ধানুশের জন্মদিনের দু'দিন আগে ছবিটি সারা দেশে মুক্তি পায়। তামিল ভাষা ছাড়াও তেলেগু ও হিন্দি ভাষায় ছবিটি রিলিজ হয়েছে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছে ধানুশ। ভারতে প্রথম দিনে  রায়ান বক্স অফিসে রোজগার করে ১৩.৬৫ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১৩.৭৫ কোটি এবং ১৫.২৫ কোটি । প্রথম তিনদিনের তুলনায় চতুর্থ দিনে অবশ্য বক্স অফিসে রায়ানের রোজগার অনেকটাই কম হয়েছিল, ৫.৮ কোটি। পাঁচদিনে ভারতে রায়ানের মোট রোজগার প্রায় ৫২.৯৫ কোটি টাকা।

ক্রাইম থ্রিলার রায়ানে অসাধারণ অভিনয় ও পরিচালনার জন্য টুইটে ধানুশের প্রশংসা করেছেন তেলেগু অভিনেতা মহেশবাবু। বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধানুশও। তবে সিনেমার চিত্রনাট্য নিয়ে তাঁদের কেউই বিশেষ কিছু লেখেননি। কী রয়েছে এই সিনেমায়, কীভাবেই বা সুপার হিট হল, তা জানতে প্রেক্ষাগৃহে যেতেই হবে।

You might also like!