Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Weather of North India : উত্তর ভারতে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাষ দিল হাওয়া অফিস

Winter farewell soon from North India
Winter farewell soon from North India

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি  : উত্তর ভারত থেকে শীঘ্রই বিদায় নেবে শীত। অনেক রাজ্যে ক্রমাগত তাপমাত্রার পারদ চড়ছে। জাতীয় রাজধানী দিল্লি এবং এনসিআরেও শীত বিদায় নিতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পার্বত্য রাজ্যে তুষারপাত অব্যাহত থাকবে। রবিবার আবহাওয়া দফতর সূত্রে এখবর পাওয়া গিয়েছে।

এবিষয়ে দফতরে এক আধিকারিক বলেন, অনেক রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালোচিস্তান, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

এছাড়াও পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, অসম এবং মিজোরাম এখনও কুয়াশা থেকে মুক্তি দেখতে পায়নি। উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় ঘন কুয়াশা যাত্রীদের অসুবিধা বাড়িয়ে দিতে পারে। রবিবার, সর্বোচ্চ তাপমাত্রা ২৫ এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…