Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

WAVES 2025: ওয়েভস ২০২৫ ভারতীয় তরুণদের অনন্য মঞ্চ প্রদান করবে,প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : আগামী মে মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫। এই ওয়েভস ২০২৫ ভারতীয় তরুণদের অনন্য মঞ্চ প্রদান করবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রোজগার মেলার মাধ্যমে ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র বিতরণ করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "দেশে যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই, মুম্বইতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট অর্থাৎ ওয়েভস ২০২৫-এর আয়োজন হতে চলেছে। দেশের যুবসমাজও এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। দেশের তরুণ নির্মাতারা প্রথমবারের মতো এমন একটি মঞ্চ পাচ্ছেন।"

প্রধানমন্ত্রীর কথায়, "ওয়েভস ২০২৫ মুম্বইতে অনুষ্ঠিত হবে, যা প্রথমবারের মতো তরুণদের জন্য একটি অনন্য মঞ্চ প্রদান করবে। মিডিয়া, গেমিং, বিনোদন সম্পর্কিত উদ্ভাবকরা নিজেদের দক্ষতা প্রদর্শনের এক অভূতপূর্ব সুযোগ পাবেন। এই ইভেন্টটি বিনোদনমূলক স্টার্টআপগুলিকে বিনিয়োগকারী এবং ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম করবে, যা এটিকে বিশ্বের কাছে প্রতিভা প্রদর্শনের সবচেয়ে বড় মঞ্চে পরিণত করবে।"


You might also like!