Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

2 months ago

Monsoon Session Day 14: লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল, দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি

Both Houses adjourned till 2 pm amid Opposition protests
Both Houses adjourned till 2 pm amid Opposition protests

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের হট্টগোল অব্যাহত। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের চতুর্দশতম দিনও বিরোধীদের হট্টগোলে ব্যাহত হয় লোকসভার অধিবেশন। তুমুল হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে নিম্নকক্ষের অধিবেশন। লোকসভার মতো রাজ্যসভাতেও এদিন অধিবেশন শুরু হতেই বিভিন্ন ইস্যুতে হট্টগোল করেন বিরোধীরা। এর ফলে সভার কাজ ব্যাহত হয়। তুমুল হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। উল্লেখ্য, বাদল অধিবেশনের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ। এজন্য বিরোধীদের দুষছে সরকার, আবার বিরোধীরা সরকারকে নিশানা করছে। এদিকে, প্রবল বৃষ্টির মধ্যেই এদিনও সংসদ চত্বরে নানা ইস্যুতে বিরোধীরা ধর্না দেন।

You might also like!