
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'সদাইব অটল'-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন এবং হরদীপ সিং পুরীও শ্রদ্ধা নিবেদন করেছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "অটলজিকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা। ভারতে তাঁর অবদান অমলিন। তাঁর নেতৃত্ব এবং দৃষ্টি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। " ভারত ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে সুশাসন দিবস উদযাপন করে। তিনি ২০১৮ সালে ৯৩ বছর বয়সে মারা যান।
