
কলকাতা, ২৫ অক্টোবর : সূর্য গ্রহণ এমন একটা ঘটমান ভৌগোলিক অবস্থা, যার ধর্মীয় এবং বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। আসলে রাশিচক্রের এক-একটা রাশির উপর সূর্য এবং চন্দ্র গ্রহণের একটা শুভ ও অশুভ প্রভাব পড়ে। আর চলতি বছরের দ্বিতীয় সূর্য গ্রহণটি হতে চলেছে মঙ্গলবার ২৫ অক্টোবর। অর্থাৎ দীপাবলির পরের দিনই সূর্য গ্রহণের যোগ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটা আদতে আংশিক সূর্য গ্রহণ।
২০২২ সালের শেষ সূর্যগ্রহণ মঙ্গলবার ২৫ অক্টোবর। আজ সূর্যগ্রহণের কারণে গোবর্ধন পূজা বা অন্নকূট হবে না, বুধবার তা পালিত হবে। সূর্যগ্রহণের কারণে ধর্মীয় ও শুভকাজ নিষিদ্ধ থাকবে।
এই সূর্যগ্রহণ স্বাতী নক্ষত্রে তুলা রাশিতে ঘটবে। বারাণসীতে সূর্যগ্রহণ শুরু হবে আজ বিকেল ০৪:৪২ মিনিটে এবং সূর্যগ্রহণ শেষ হবে আজ বিকেল ০৫.২২ মিনিটে। আজকের সূর্যগ্রহণ চলবে ৪০ মিনিট। কিন্তু অবস্থানের উপর নির্ভর করে, সূর্যগ্রহণের শুরু এবং শেষের সময়ের মধ্যে পার্থক্য থাকতে পারে। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ৩০ এপ্রিল।
সূর্যগ্রহণের শুরু: ২৫ অক্টোবর, বিকেল ৪.২৮ মিনিটে সূর্যগ্রহণের শেষ: ২৫ অক্টোবর, বিকাল ৫.৩০ মিনিটে খন্ডগ্রাসের জন্য মোট সময়: ১ ঘণ্টা, ১৩ মিনিট। সূর্যগ্রহণের সময় শুরু হবে: ২৫ অক্টোবর, ভোর ৩.১৭ থেকে সময় শেষ: ২৫ অক্টোবর, বিকেল ৫.৪২-এ।
এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা উত্তর-পূর্ব আফ্রিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। ভারতের নয়াদিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, উজ্জয়িনী, চেন্নাই, বারাণসী, মথুরাতে আংশিকভাবে দেখা যাবে।
সূর্যগ্রহণের সূতক সময় গ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে শেষ হয়। সূতক সময়ে কোনও শুভ কাজ করবেন না। এ ছাড়া গর্ভবতী মহিলাদের খাওয়া, ঘুমানো, বাইরে যাওয়া ইত্যাদি কাজ নিষিদ্ধ।
প্রধান শহরগুলিতে সূর্যগ্রহণের সময় শহর — গ্রহণ শুরু — গ্রহণ শেষ ১. নয়া দিল্লি: বিকেল ৪.২৮ - ৫.৪২। ২. মুম্বাই: বিকেল ৪.৪৯ - ৬.০৯। ৩. কলকাতা: বিকেল ৪.৫১ - ৫.০৪। ৪. চেন্নাই: বিকেল ৫.১৩ - ৫.৪৫। ৫. লখনউ: বিকেল ৪.৩৬ - ৫.২৯। ৬. জয়পুর: বিকেল ৪.৩১ - ৫.৫০
