Road Accidents in Uttar Pradesh: পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, মৃত্যু ৫ জনের

Road Accidents in Uttar Pradesh
Road Accidents in Uttar Pradesh

 

বারাবাঁকি (উত্তর প্রদেশ), ২১ নভেম্বর : উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। শনিবার সকালে জয়পুর থেকে একটি মৃতদেহ নিয়ে গাজিপুরে যাওয়ার পথে একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সুবেহা থানা এলাকার ঘেরাওয়াঁ গ্রামের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। বারাবাঁকির পুলিশ সুপার রবীনা ত্যাগী জানিয়েছেন, দ্রুতগতির অ্যাম্বুল্যান্সটি পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা পিকআপ গাড়িটিকে ধাক্কা মারে। এর ফলে অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন যাত্রীই গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অ্যাম্বুল্যান্সের দুই চালক এবং আরও তিনজন ব্যক্তি রয়েছেন। অ্যাম্বুল্যান্সটি জয়পুর থেকে একজনের মরদেহ নিয়ে গাজিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…