Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

2 months ago

Bihar Road Accident: পাটনা-সারমেরা জাতীয় সড়কে অটো-ট্রাক সংঘর্ষ, একই পরিবারের ৩ জনের মৃত্যু

Truck Hits Auto-Rickshaw on Patna-Sarmera NH
Truck Hits Auto-Rickshaw on Patna-Sarmera NH

 

পাটনা, ৬ আগস্ট : বিহারের পাটনা-সারমেরা জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গুড়িচক থানা এলাকার সাদিনগর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে গ্রামের লোকজন জাতীয় সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। তার জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। পুলিশ জানিয়েছে, জামালপুরের বাসিন্দা গৌতম কুমার তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটনাপুরা যাচ্ছিলেন চিকিৎসার জন্য। সেই সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গৌতম কুমারের স্ত্রী সীমা কুমারী (৩০), মেয়ে রিয়া কুমারী (৩) এবং আট বছর বয়সি এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। এদিকে, গৌতম কুমার ও পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

You might also like!