Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Supreme Court:শীর্ষ আদালতে মান্যতা পেল পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, কেন্দ্রের আপত্তি প্রত্যাখ্যান

Supreme Court
Supreme Court

 

নয়াদিল্লি, ১০ জুলাই : কেন্দ্র যে সিবিআই-এর অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে কিনা তা নিয়ে বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের আবেদনটি আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে চলবে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নামে পক্ষপাতিত্ব করছে বলেই রাজ্যের অভিযোগ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…