Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kashmir :বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গ, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি ও তুষারপাত

Kashmir Wather Update
Kashmir Wather Update

 

শ্রীনগর, ২৯ জানুয়ারি : দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পর প্রকৃতি মুখ তুলে তাঁকিয়েছে। অবশেষে বৃষ্টি ও তুষারপাতের সাক্ষী হয়েছে ভূস্বর্গ, বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গের বাসিন্দারা, তুষারপাত হতেই পর্যটকরাও উপত্যকার দিকে রওনা হচ্ছেন। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিভিন্ন স্থানে হবে বৃষ্টি ও তুষারপাত।

কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন কাশ্মীর উপত্যকার নানা স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত একই আবহাওয়ার ধারাবাহিকতা প্রত্যাশিত রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যাত্রীদের সতর্ক করা হয়েছে। আবার আকাশ মেঘলা থাকার কারণে শ্রীনগর, গুলমার্গ, পহেলগামে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…