Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

A. Balakrishnan passed away: প্রয়াত বিবেকানন্দ শিলা স্মারক ও কেন্দ্রের সভাপতি এ. বালকৃষ্ণ

A. Balakrishnan Passing
A. Balakrishnan Passing

 

কন্যাকুমারী (তামিলনাড়ু), ২৭ আগস্ট : প্রয়াত হয়েছেন বিবেকানন্দ শিলা স্মারক ও বিবেকানন্দ কেন্দ্রের সম্মানিত সভাপতি এ. বালকৃষ্ণ । রাত ১২:০৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩৮ সালের ৩ মে কেরলে জন্ম নেওয়া এই অগ্রণী সমাজসেবী নিজের জীবনকে এক কর্মযোগীর মতো দেশ ও মানবসেবায় উৎসর্গ করেছিলেন। কিছুকাল ভারতীয় বিমানবাহিনীতে দায়িত্ব পালন করার পর, ১৯৭৩ সালে তিনি বিবেকানন্দ কেন্দ্রের জীবনব্রতী কর্মীদের প্রথম ব্যাচে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন এক অধ্যায়।

বুধবার বিবেকানন্দ শিলা স্মারক ও বিবেকানন্দ কেন্দ্রের পক্ষ থেকে জারি করা এক শোকবার্তায় তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, "তিনি ছিলেন এক প্রকৃত কর্মযোগী। বিবেকানন্দ কেন্দ্রকে একটি 'জীবন্ত স্মারক'-এ পরিণত করার ক্ষেত্রে একনাথ রানাডের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে এবং ভারতমাতার সেবায় তিনি নিজেকে নিঃশর্তভাবে উৎসর্গ করেছিলেন।"

কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষে একনাথ রানাডের আহ্বানে তিনি উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে পাড়ি দেন। সেই সময়ে অরুণাচল প্রদেশ ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং বিবেকানন্দ কেন্দ্রের মূল মন্ত্র—'মানুষ গড়া ও জাতি গঠন'-এর মিশনকে তিনি এগিয়ে নিয়ে যান। অরুণাচল প্রদেশে শিক্ষা প্রসারে তাঁর এই যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে রাজ্য সরকার তাঁকে সর্বোচ্চ রাজ্য পুরস্কারে ভূষিত করে। তাঁর চলে যাওয়া বিবেকানন্দ কেন্দ্র তথা দেশের সমাজসেবা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

You might also like!