Earthquake :আন্দামান সমুদ্র কেঁপে উঠল জোড়া ভূমিকম্পে, উভয় কম্পনের তীব্রতা ৪.৩

The Andaman Sea was shaken by a pair of earthquakes, both with a magnitude of 4.3
The Andaman Sea was shaken by a pair of earthquakes, both with a magnitude of 4.3

 

পোর্টব্লেয়ার, ১৮ আগস্ট  : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সমুদ্র। শুক্রবার দুপুর ১২.০৭ ও ১.০২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সাগরে। দিগলিপুর থেকে ৪৩৬ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, পোর্টব্লেয়ার থেকে ২৭৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২.০৭ ও পরে ১.০২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সাগরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়, ৯.৫০ অক্ষাংশ এবং ৯৪.১০ দ্রাঘিমাংশ। মাঝারি তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…