Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

A fire broke out in a warehouse in Telangana's Warangal:তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের গুদামে ভয়াবহ আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

A fire broke out in a warehouse in Telangana's Warangal
A fire broke out in a warehouse in Telangana's Warangal

 

ওয়ারাঙ্গাল, ২৭ আগস্ট : তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে ভয়াবহ আগুন লাগলো একটি গুদামে। মঙ্গলবার ভোর ৪.২৯ মিনিট নাগাদ ওই গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের বুদিধি গাড্ডা জংশনে একটি গুদামে আগুন লাগে। আগুনে দু'টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: একটি আসবাবপত্রের দোকান এবং একটি গুদাম। দমকল আধিকারিকদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

জেলা দমকল অফিসার (ওয়ারাঙ্গল) শ্রীধর বলেছেন, "মঙ্গলবার ভোর ৪.২৯-এ আমরা আগুন লাগার খবর পাই। দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ৩ ঘটনার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আমরা মনে করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।"

You might also like!