MP Sougat Roy:অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় কেন্দ্রকে দুষলেন সৌগত, বললেন এটি হৃদয়হীনদের সরকার

Trinamool Congress MP Sougat Roy
Trinamool Congress MP Sougat Roy

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, "এই সরকার আসলে হৃদয়হীনদের সরকার।" পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রতিনিধি দলকে পাঠানো নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন সৌগত রায়।

মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, "এই সরকার হৃদয়হীনদের সরকার। যে কোনও আবেদনেই তাঁরা পশ্চিমবঙ্গে প্রতিনিধি দল পাঠাচ্ছে। কিন্তু, তাঁদের একটি প্রতিনিধি দলও মণিপুরে যায়নি, যেখানে আমাদের ভাই-বোনেরা মারা যাচ্ছে... আপনাদের কোনও সহানুভূতি নেই এবং সেই কারণে আপনারা অন্যান্য দলের মতো মণিপুরে যাননি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…