
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকালে শিলঙে ২২ নভেম্বর বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় তৃণমূল পর্যবেক্ষক মানস ভুঁইয়া, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপ।
নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা। বাংলায় ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে বা রাজনৈতিক সংঘর্ষে মারা গেলে তাঁদের আর্থিক ভাবে সাহায্য করত তৃণমূল। সেই ধারা অব্যাহত রেখেই মেঘালয়েও বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিলেন তৃণমূলনেত্রী। তাঁদের সঙ্গে সাক্ষাতের পর শিলঙে সেন্ট্রাল লাইব্রেরিতে যান মমতা। যাওয়ার পথে মেঘালয় সংস্কৃতির পরিচিত ঢোল বাজান মমতা। সেখানেই জনসংযোগ করতে দেখা যায় তাকে।
