Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jammu and Kashmir:১৫ দিন ধরে প্রবল জল-সঙ্কট! দুর্বিষহ অবস্থা কুপওয়ারার মাগাম এলাকার বাসিন্দাদের

Severe water crisis in Jammu and Kashmir for 15 days
Severe water crisis in Jammu and Kashmir for 15 days

 

শ্রীনগর, ২২ ডিসেম্বর : এক-দু'দিন নয়, টানা ১৫ দিন ধরে প্রবল জল-সঙ্কটের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকার মাগাম এলাকার বাসিন্দারা। আর দীর্ঘ দিন পানীয় জল না পেয়ে জলশক্তি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রবল এই শীতের মধ্যেই পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে জলশক্তি বিভাগ, যার ফলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা।

এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা গত ১৫ দিন ধরে জলের অভাবের মধ্যে ভুগছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, নলের বিশুদ্ধ জল না পাওয়ায়, তাঁরা স্থানীয় ঝর্ণার দূষিত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এবং জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

যদিও, জলশক্তি বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী বলেছেন, "মাগাম এলাকা যে বোরওয়েল থেকে জল পায় তা শুকিয়ে গিয়েছে। আমরা সেখানে আরেকটি বোরওয়েল খনন করেছি, কিন্তু সেই জল খাওয়ার উপযোগী নয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা তাঁদের ট্যাঙ্কারে জল সরবরাহ করব।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…