Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Road Accident : কুয়াশায় দৃশ্যমানতা কমে বিপত্তি, দিল্লি-লখনউ হাইওয়েতে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ

Road Accident in Delhi-Lucknow highway  (Symbolic Picture)
Road Accident in Delhi-Lucknow highway (Symbolic Picture)

 

হাপুর, ৩১ জানুয়ারি  : কুয়াশার কারণে দিল্লি-লখনউ হাইওয়েতে পরপর অনেকগুলি গাড়ির মধ্যে সংঘর্ষে বিপত্তির সৃষ্টি হয়। বুধবার সকালে এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বুধবার সকালে উত্তর প্রদেশের হাপুর জেলার দিল্লি-লখনউ হাইওয়েতে বেশ কয়েকটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ বাঁধে। কুয়াশায় কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় এদিন সকালে ঘন কুয়াশা ছিল তার ফলে কম দৃশ্যমানতার কারণে অনেক গাড়ির চালক ভুল দিকে এগিয়ে গেলে একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। ৬টি গাড়ি এবং দুটো বড় ট্রাকের মধ্যেই প্রধানত ধাক্কা লাগে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…