Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Pune: পুনে–তে কালভার্ট থেকে ড্রেনে পড়ল স্কুল বাস, আহত ২৭ ছাত্রী

Pune Accident
Pune Accident

 

মুম্বই, ৩১ ডিসেম্বর : পুনে জেলার বারামতির পাহুনেওয়াড়ি এলাকায় একটি স্কুলবাস কালভার্টের নিচে ড্রেনে পড়লে আহত হয়েছেন ২৭ জন ছাত্রী। আহতদের সবাইকে বারামতি মহিলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি খতিয়ে দেখছে বারামতি থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক কিরণ অবচার জানিয়েছেন, কোলহাপুর জেলার ইচলকরঞ্জির সাগর ক্লাসের অষ্টম থেকে দশম শ্রেণির মেয়েদের যশোদা ট্রাভেলসের একটি বাসে শিরডি পিকনিকের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই বাসে ৪৮ ছাত্রীসহ ৫ জন শিক্ষিকা ছিলেন। শিরডি থেকে ফেরার সময় শনিবার ভোরে বারামতির পাহুনেওয়াড়িতে বাসচালকের অসাবধানতায় কালভার্টের নিচের একটি ড্রেনে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নাগরিকদের সহায়তায় আহত ছাত্রীকে তাৎক্ষণিকভাবে বারমতি মহিলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…