Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Sandeep Dikshit casts vote: ভোট দিলেন সন্দীপ দীক্ষিত, রাজধানীতে দলের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা

Sandeep Dikshit casts vote
Sandeep Dikshit casts vote

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নতুন দিল্লি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। বুধবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর রাজধানীতে দলের জয় নিয়ে আশা প্রকাশ করেছেন এই কংগ্রেস নেতা। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে এএপি প্রধান কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে পরভেশ বর্মাকে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে।

বুধবার সকালে ভোট দেওয়ার পর সন্দীপ দীক্ষিত বলেছেন, "ভোটাররা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। জনগণের উচিত একজন ভালো প্রার্থীকে ভোট দেওয়া যে তাঁদের আশা-আকাঙ্খা পূরণ করবে। আমিও জংপুরার জন্য যাকে ভালো মনে করি তাকেই ভোট দিয়েছি। আমি চাই সবাই বাইরে এসে ভোট দেবেন।"

You might also like!