Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sachin Pilot spoke on CAA: সিএএ নিয়ে মুখ খুললেন শচীন পাইলট, বললেন এমএসপি নিয়ে সরকার আইন আনলে খুশি হতাম

Sachin Pilot spoke on CAA
Sachin Pilot spoke on CAA

 

টোঙ্ক, ১৩ মার্চ: সিএএ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, "আমি খুশি হতাম যদি সরকার এমএসপি সংক্রান্ত একটি আইন অথবা কর্মসংস্থান সম্পর্কিত একটি আইন নিয়ে আসে - যেমন মনরেগা অথবা কিছু জনকল্যাণমূলক আইন।" বুধবার সকালে রাজস্থানের টোঙ্ক-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচীন পাইলট বলেছেন, এটি আসলে একটি পুরানো আইন এবং এটি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ঠিক আগেই আনা হয়েছে।

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, "আমি খুশি হতাম যদি সরকার এমএসপি সংক্রান্ত একটি আইন অথবা কর্মসংস্থান সম্পর্কিত একটি আইন নিয়ে আসে - যেমন মনরেগা অথবা কিছু জনকল্যাণমূলক আইন। আমরা সেক্ষেত্রে স্বাগত জানাতাম। জনগণের স্বার্থে যা করা হয় আমরা তা স্বাগত জানাই, তা যে সরকারই হোক না কেন। কিন্তু এটি, যা নির্বাচনের প্রাক্কালে করা হয়েছে, তা হল কেন্দ্রীয় সরকারের মেরুকরণের প্রচেষ্টা।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…