Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Kanpur Car Crash: কানপুরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য; আহত কমপক্ষে ৬, তদন্তে পুলিশ

Lamborghini Revuelto Seized After Major Crash
Lamborghini Revuelto Seized After Major Crash

 

কানপুর, ৯ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের কানপুরে দৌরাত্ম্য ‘বেপরোয়া’ তামাক ব্যবসায়ীর পুত্রর। ল্যাম্বরগিনির ধাক্কায় গুরুতর আহত কমপক্ষে ৬ জন। কানপুরের ভিআইপি রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেলে দ্রুত গতির এই গাড়ি একটি বাইক ও পথচারীকে ধাক্কা মেরে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। পুলিশ গাড়িটি আটক করেছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সোমবার সকালে এক প্রত্যক্ষদর্শী জানান, "গতকাল ভিআইপি রোডে একটি বিলাসবহুল গাড়ি কয়েকজনকে ধাক্কা মারে। ল্যাম্বোরগিনি গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্রায় ৪-৫ জন আহত হয়েছেন।" জনবহুল রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাচ্ছিল চালক। সেই সময়েই প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে ল্যাম্বরগিনিটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। বাইকে ধাক্কা মারার পরে সেটিকে ঘষতে ঘষতে বেশ কিছু দূর নিয়ে যায় গাড়িটি। শেষে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে থেমে যায় সেটি।

কানপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) অতুল কুমার শ্রীবাস্তব জানান, রেভ-৩ মলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কেকে মিশ্রের ছেলেই যে গাড়িটি চালাচ্ছিল, তা-ও জানিয়েছেন ডিসি। তিনি আরও জানান, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজন এবং বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে সেটি।

You might also like!