Ravindra Jadeja : জামনগরের মনোনয়নের আগে স্ত্রীর হয়ে ব্যাট ধরলেন রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja held the bat for his wife
Ravindra Jadeja held the bat for his wife

 

রায়পুর, ১৪ নভেম্বর  : জামনগরের মনোনয়নের জমার দেওয়ার আগে স্ত্রীর হয়ে ব্যাট ধরলেন রবীন্দ্র জাদেজা। সোমবার একটি ইভেন্টে যোগ দিয়ে তিনি বলেন, রিভাবা জাদেজা বিধানসভা নির্বাচনে তার প্রথমবারের প্রার্থী হয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনে জামনগর (উত্তর) আসন থেকে বিজেপি তাকে প্রার্থী করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে জনগণের জন্য কাজ করবেন। সবসময় মানুষকে সাহায্য করতে চেয়েছেন এবং তাই রিভাবা জাদেজা রাজনীতিতে যোগ দিয়েছেন।

এর আগে রবিবার জাদেজা জামনগরের জনগণকে তার স্ত্রী রিভাবা জাদেজাকে ভোট দেওয়ার আহ্বান জানান। জাদেজা জামনগরের মানুষ এবং ক্রিকেট ভক্তদের তার স্ত্রীকে ভোট দেওয়ার জন্য একটি ভিডিও টুইট করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…