
লখনউ, ৫ ডিসেম্বর : মুলায়ম সিংয়ের চেয়ে তিনগুণ বেশি ভোটে জিতবেন ডিম্পল যাদব। দাবি করলেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। সোমবার সকালে এটাওয়ার সাইফাইয়ের একটি পোলিং বুথে মইনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য ভোট দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি দাবি করেছেন, মুলায়ম সিং যাদবের চেয়ে তিনগুণ বেশি ভোটে জিতবেন ডিম্পল যাদব।
এদিন রামগোপাল যাদব আরও বলেছেন, মইনপুরীতে ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫ ও ১৪৫ নম্বর বুথে এজেন্টদের অনুমতি দিচ্ছিল না তাঁরা। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। একইভাবে বিজেপির গুন্ডারা মদ্যপ অবস্থায় মইনপুরীর পাওয়ার হাউসে এসে আমাদের এজেন্টকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পুলিশ ও প্রশাসনের কোনও সাহায্য নেই। রামগোপাল যাদব আরও বলেছেন, "তাঁরা রামপুরেও ভোট দিতে দিচ্ছে না। আমাদের কথা শোনার কেউ নেই, কিন্তু জনগণই সর্বোচ্চ।"
