Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

5 days ago

Delhi Rain Today: রবিবার বৃষ্টি শুরু দিল্লিতে, অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি

Delhi-NCR wakes up to sudden rain and thunderstorms
Delhi-NCR wakes up to sudden rain and thunderstorms

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : রবিবার সকাল থেকেই দিল্লিতে শুরু বৃষ্টিপাত। মার্চ মাসের শুরু থেকে ক্রমাগতই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল দিল্লিতে। রবিবার ভোর থেকে সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি দিয়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। মৌসম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা এবং পার্শ্ববর্তী নয়ডা ও সংলগ্ন এলাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দিল্লিতে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। এর প্রভাবে উত্তর-পশ্চিম হিমালয় এবং উত্তর ভারতের সমতল অংশে আগামী দু’দিন শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাধারণত প্রাক-বর্ষার এই বৃষ্টি মার্চ মাসের শেষে দেখা যায়। তবে এ বার নির্ধারিত সময়ের বেশ কয়েক দিন আগেই এই আবহাওয়া তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই অনেকটা কম থাকতে পারে।

উল্লেখ্য, রবিবার সকালে বৃষ্টির জেরে দেশের জাতীয় রাজধানীর তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বৃষ্টির জেরে রাজধানীর বাতাসের মানও কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!