Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

'Bharat Nyaya Yatra': 'ভারত ন্যায় যাত্রা'য় বাংলায় পা রাখবেন রাহুল!

Bharat Nyaya Yatra (Symbolic Picture)
Bharat Nyaya Yatra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ '১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা। ৬ হাজার ২০০ কিমি পথ হাঁটবেন রাহুল, অতিক্রম করবেন ১৪টি রাজ্য। মণিপুর থেকে যাত্রা শুরু করে মুম্বই পর্যন্ত হাঁটবেন রাহুল গাঁধী। সূত্রের খবর ভারত ন্যায় যাত্রায় রাহুল  বাংলা হয়ে যাবেন মুম্বাই-র পথে।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে রাহুল গাঁধীকে একটি পরামর্শ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পদযাত্রা করতে পারেন রাহুল গাঁধী। রাহুল গাঁধী CWC-এর এই পরামর্শ মেনে নিয়েছেন। AICC সিদ্ধান্ত নিয়েছে, ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত 'ভারত ন্যায় যাত্রা' চলবে।  

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ১৪টি রাজ্যের মোট ৮৫টি জেলায় ঘুরবে কংগ্রেসের ভারত ন্য়ায় যাত্রা। মোট ৬২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা।  'ভারত ন্যায় যাত্রা' মণিপুর থেকে শুরু হয়ে নাগাল্যান্ড, অসম, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় যাবে ভাত ন্যায় যাত্রা। এই কর্মসূচি যাবে রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্র। ১৪ জানুয়ারি মণিপুরে এই যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বাস থাকবে এই যাত্রায়, মাঝে মাঝে কিছুটা পথ হেঁটে পেরনো হবে। 

এর আগে ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গাঁধী। কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল সেই যাত্রা। ১২টা রাজ্য জুড়ে ঘুরেছিল কংগ্রেসের এই যাত্রা। ভারত জোড়ো যাত্রা অতিক্রম করেছিল প্রায় চার হাজার কিলোমিটার।  

আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সারা দেশে জনসংযোগে জোর দিতে এবং বিজেপি বিরোধী শিবিরকে একসঙ্গে আনতেই 'ভারত ন্যায় যাত্রা' কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…